1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ভূবনেশ্বর নদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নরসিংদী শিলমান্দীর জোড়া ঈদগাহ সংলগ্ন পুকুরপাড়ে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় শোক

সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাহিদ হোসেন সজল:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত সাংগঠনিক তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সদরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা মোঃ তুষার মাহমুদ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও টহল কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার এবং রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে। তারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতা প্রতিহত করতে ছাত্রসমাজ সতর্ক অবস্থানে রয়েছে।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জননেতা মো. শহিদুল ইসলাম বাবুলের প্রতি সমর্থন জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রসমাজের উপস্থিতি ও ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার মাধ্যমে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট