1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লায়ন্স এ.ডি.মোঃ আলী আকবর হোসেন, ফরিদপুর:
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত ভোজন বাড়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখা এবং জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক স্বপন মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শিমুল তালুকদার। সঞ্চালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মিঞা।

আলোচনা সভায় বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সভা শেষে বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তিন বছরের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট