1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ 

ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদ, জেলা শাখা।

শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ ও উপকারী গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয় চরকৃষ্ণনগর গ্রামের নুরে মদিনা জামে মসজিদ ও দ্বীন ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মাটি ও পরিবেশের উপযোগিতা বিবেচনা করে এলাকাভিত্তিক বৃক্ষ নির্বাচন করে চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে জনগণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণাও চালানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের পরামর্শক-নির্দেশক ও প্রধান উপদেষ্টা মো. আজিজুল হক চৌধুরী, জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন্স এ.ডি. মো. আলী আকবর হোসেন, সহ-সভাপতি মো. মোয়াজ্জেম শিকদার এবং সালথা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর আলী।

এ সময় উপস্থিত ছিলেন নুরে মদিনা জামে মসজিদের সভাপতি হাজি মো. আসাদুজ্জামান মোল্লা, মসজিদের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মো. ঈমান আলী খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ওসমান মোল্লা, সমাজসেবক হাবিব মোল্লা, আলমগীর মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট