1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.truthbangla.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার  গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক নির্বাচন ঘিরে সদরপুরে কঠোর নিরাপত্তা, যৌথবাহিনীর টহল শুরু বিএনপির প্রার্থী বাবুল কে সমথর্ন জানিয়ে কয়েকশ’ত মোটর সাইকেল শোভাযাত্রা প্রবাসী সুমন বেপারীর উদ্যোগে ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম খান বাবুলের হাতকে শক্তিশালী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সদরপুর মডার্ন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত সদরপুর উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে বরখাস্ত শিক্ষকের অনিয়ম ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সদরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সদরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উঠান বৈঠক

সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

সজল হাওলাদার, ফরিদপুর থেকে:

ফরিদপুরের সদরপুর উপজেলায় দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ৫নং ভাষানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেলে জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আব্দুর রউফ খানের নিজ বাড়িতে অতিথিদের নিয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পর একটি বিশাল মিছিল নিয়ে সবাই অনুষ্ঠানস্থলে যোগ দেন।

দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষানচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাফফার হোসেন (মাস্টার) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন

উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান (বদু)

সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুল হক মজনু মুন্সি

জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রউফ খান

ফরিদপুর সদর উপজেলার সার্বেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাজবীর

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট