1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুরবানীর গোস্ত আনতে গিয়ে সড়কে ঝরল প্রাণ: সদরপুরের মৎস্য ব্যবসায়ী আব্দুস সাত্তারের মর্মান্তিক মৃত্যু অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন -এমপি নূরুল ইসলাম বুলবুল  দেওপাড়াতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুর রশিদ সদরপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি’র সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা ঈদুল আজহা উপলক্ষে ঢেউখালীবাসীকে শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খান আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তায় রয়েছে র‍্যাব-৬ মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি শিশুকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার  সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির যুগ্ম আহবায়ক কেএম আবু সাঈদ 

কুরবানীর গোস্ত আনতে গিয়ে সড়কে ঝরল প্রাণ: সদরপুরের মৎস্য ব্যবসায়ী আব্দুস সাত্তারের মর্মান্তিক মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দিনে কুরবানীর গোস্ত আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার এক মৎস্যজীবী। নিহত আব্দুস সাত্তার (৫৫) সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া মোল্লাবাড়ী এলাকার বাসিন্দা।বৃহস্পতিবার (ঈদুল আজহার দিন) সকাল আনুমানিক ১০টার দিকে পদ্মা সেতুর নাওডুবা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে জন্মভূমি শরীয়তপুরে কুরবানীর গোস্ত আনার উদ্দেশ্যে রওনা দেন। পথে নাওডুবা স্ট্যান্ডে বাস থেকে নামার সময় হঠাৎ বাসের ঝাঁকুনিতে তিনি গেট দিয়ে বাইরে পড়ে যান। এ সময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তারের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মেয়ের জামাতা মাওলানা রেজাউল করীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।বাদ মাগরিব স্থানীয় মোল্লাবাড়ী জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।জানাজায় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মুফতী বোর্ড ও বাংলাদেশ ইসলামী জনকল্যাণ ফাউণ্ডেশনের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হামিদ মাস্টার, মাওলানা মোখতার হুসাইন, মাওলানা মিরাজুল ইসলাম এবং ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জানাজায় নিহতের এক ভাই জানান, তারা মোট সাত ভাই। আব্দুস সাত্তার ছিলেন সবার বড়। ব্যবসার কারণে তিনি পরিবার নিয়ে সদরপুরে বসবাস করলেও তার অন্য ভাইরা শরীয়তপুরে থাকেন। কুরবানীর গোস্ত আনার জন্য আগের রাতে তাকে ফোন করা হয়েছিল। সেই উদ্দেশ্যেই সকালে রওনা দিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট