1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা

মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজারচর ওয়াজ হাওলাদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৬ জুন) বিকেলে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদককে না বলুন, সুস্থ-সবল জীবন গড়ুন, মাদক ছাড়ো, নয়তো গ্রাম ছাড়ো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘হাওলাদার গ্রুপে ভালোবাসার বন্ধনে আমরা’-এর আয়োজনে ও আনোয়ার হাওলাদার,মিলন হাওলাদার,ফিরোজ হাওলাদারের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত সভায় এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

জয়নাল হাওলাদারের সভাপতিত্বে এবং রবি হাওলাদার ও লিটন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কে এম মারুফ, সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেছুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তব্য দেন কুদ্দুস মিয়া, আব্বু দাউদ হাওলাদার, রোমান খন্দকার, মুক্তার হোসেন, ইউনুস হাওলাদার, দুদু মিয়া হাওলাদার, আনোয়ার আলী খান, রেজাউল হাওলাদার, আলমগীর হাওলাদার, হামিদ মাস্টার, জাহাঙ্গীর হাওলাদার, সিদ্দিক মাস্টার, বায়জিদ খান, থামিদ মোল্ল্যা, ফিরোজ হাওলাদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠান শেষে এলাকাকে মাদকমুক্ত রাখতে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদক প্রতিরোধে কাজ করবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট