1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ

সাধীন আলম হোসেন, নাটোর
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬

নাটোরের লালপুরে গভীর রাতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ ১২ জুন রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে লালপুর থানার অফিসার ও ফোর্স উপজেলার দুড়দুড়িয়া মোল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় হাতে-নাতে ধরা পড়েন মোঃ আমিরুল ইসলাম (২৪)। তিনি লালপুর উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

অভিযানকালে ব্যবহৃত এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা নং-১০, তারিখ ১২/০৬/২০২৬ ইং, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে একই দিন আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট