1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষিজমি চাষের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা এবং গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন এলাকায় ট্রাক্টরের মাধ্যমে কৃষিকাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চরকল্যাণপুর এলাকায় জমি চাষের কাজ করার সময় ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় চালক জয় বিশ্বাস নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

দীর্ঘ চেষ্টার পর নদী থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়। পরে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। জয় প্রায় তিন মাস ধরে আমাদের এলাকায় কৃষিকাজ করছিল। তিনি একজন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন।”

দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধার মাধ্যমে এ সহায়তার অর্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিহতের ভাই স্বাধীন বিশ্বাস বলেন, “আমাদের কোনো অভিযোগ নেই। পুলিশ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। গ্রামের বাড়িতেই তার দাফন সম্পন্ন করা হবে।”

এদিকে, তরুণ এই ট্রাক্টরচালকের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট