1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

সন্ধানপুরে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর

নাজমুল আদনান, টাঙ্গাইল
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া ওয়ার্ডের ছাগইলাটিকি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন ছবুর মিয়া নামে এক মাদক কারবারি। অবশেষে গ্রামবাসীর অসীম সাহসিকতায় মাদকসহ হাতেনাতে আটক হয়ে পুলিশের হাতে সোপর্দ হয়েছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, ছবুর দীর্ঘদিন ধরে নিজ এলাকায় গাজা, ইয়াবা ও হেরোইনের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। রাতের আঁধারে ছাগইলাটিকি নামক নির্জন এলাকায় বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের ভিড় বাড়তে থাকলে এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানা যায়, ছবুর সেখানে একটি শক্তিশালী মাদকের নেটওয়ার্ক তৈরি করেছেন, যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই মাদক কারবারির দৌরাত্ম্যে ওই এলাকা এবং পার্শ্ববর্তী গারোচালা, গুইয়াগুম্বিরসহ আশপাশের গ্রামগুলোতে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছিল।মাদক কারবারের এমন বিস্তার রোধে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হন। তারা বিশেষ অভিযান চালিয়ে ছবুরকে মাদকসহ আটক করে ঘাটাইল থানা পুলিশের হাতে তুলে দেন।ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বারেক ও জালাল জানান, “আমাদের সন্ধানপুর ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। ছবুর এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তাকে আইনের আওতায় আওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।”মাদক নির্মূলে স্থানীয় সচেতন যুবক সবুজ বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা যদি এখনই সোচ্চার না হই, তবে আমাদের সমাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না আমাদের গ্রামগুলো মাদকের আখড়ায় পরিণত হোক। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।ফারুক হোসেন জানান আমরা মাদকের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছি, আমাদের ইউনিয়ন এ কোন মাদক ব্যবসা চলবে না। এলাকাবাসী মনে করছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জনসচেতনতা এবং সম্মিলিত প্রতিরোধই সমাজ থেকে মাদক নির্মূলের একমাত্র পথ। পুলিশের হাতে ছবুর আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও, মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পেতে স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট