1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

সদরপুরে জমিসংক্রান্ত বিরোধে মা-ছেলেসহ আহত ২

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুরে জমির সীমানা ও ড্রেনেজ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মা-ছেলেসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল ৯টার দিকে সদরপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোঃ মিজানুর রহমান (৪৫) ও তার মা পেয়ারা বেগম (৬০)। বর্তমানে তারা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী নাজমুল বেপারী ও শামীম বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে মিজানুর রহমান তার বাড়ির স্যুয়ারেজ পাইপ পরিবর্তনের কাজ করতে গেলে অভিযুক্তরা এতে বাধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নাজমুল বেপারী, শামীম বেপারী ও সোহাগ বেপারীসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিজানুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এসময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তার মা পেয়ারা বেগমের ওপরও আক্রমণ চালায়। হামলায় মা-ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত মিজানুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় নাজমুল বেপারী (৩৩), সাথী আক্তার (২৫), নার্গিস আক্তার (৫০), শামীম বেপারী (৪০), সোহাগ বেপারী (৪০) ও হিরা সর্দার (৩০)-কে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে। মামলার নম্বর-২৭।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট