1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের কার্যক্রম ও নাশকতা ঠেকাতে বিএনপির মোটরসাইকেল শোডাউন সদরপুরে ক্রয়কৃত জমি জবর দখলের অভিযোগ সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তায় রয়েছে র‍্যাব-৬

মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

২৬/০৫/২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, সকাল ১০:৩০ ঘটিকার সময় খুলনা মহানগরীর জোড়া গেট সংলগ্ন গরুর বাজারে প্রেস ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, অধিনায়ক, র‍্যাব-৬, খুলনা মহোদয়।

প্রেস ব্রিফিং এ অধিনায়ক মহোদয় বলেন, জোড়া গেট গরুর হাট খুলনা মহানগরীর প্রধান এবং ঐতিহ্যবাহী একটি গরুর হাট। এই হাট নিয়ে আমরা প্রতিবছরই বাড়তি সতর্ক অবস্থানে থাকি। এ বছরও তার ব্যাত্যয় হবে না।

গতানুগতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি কোরবানির পশুর হাট কেন্দ্রিক যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমাদের মোবাইল টহল টিম, ড্রোন মনিটরিং টিম, জাল টাকা সনাক্তকরণ টিম সার্বক্ষনিক কাজ করবে।

পাশাপাশি ঈদে ঘরেফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়েতে আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বাসস্ট্যান্ড, রেলস্টেশন, শপিংমল গুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টির যেন দৌরাত্ম্য সৃষ্টি করতে না পারে সেজন্য সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোরবানির পশু কেনাবেচা করতে পারে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আমাদের সর্বাত্মক তৎপরতা জারী থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ এবং আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট