1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬

ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”-এর উদ্যোগে কবরস্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবিক ও সামাজিক এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দত্ত, বিশিষ্ট সমাজসেবক হাসান মাহমুদ এবং মোঃ রাসেল হাওলাদার। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি যুবরাজ দাস, সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাঝি, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সাংস্কৃতিক সম্পাদক দীপক দেবনাথ, কার্যকরী সদস্য শুভ ধর, সাধারণ সদস্য প্রদ্বীপ দুয়ারী, শাহারিয়া সীমান্ত, প্রদীপ কর, রোহান মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন, “কবরস্থান শুধু মৃত ব্যক্তিদের চিরনিদ্রার স্থান নয়, এটি আমাদের জন্য শিক্ষা, স্মরণ ও আত্মসমালোচনার একটি পবিত্র জায়গা। এখানে শুয়ে আছেন আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রিয়জনেরা। তাই কবরস্থানের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আজকের এই মহৎ উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তরুণদের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু সামাজিক দায়বদ্ধতার পরিচয় নয়, এটি মানবিক ও ধর্মীয় মূল্যবোধেরও প্রতিফলন। আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানাকে পরিচ্ছন্ন, সুন্দর ও সম্মানজনক রাখা আমাদের সকলের দায়িত্ব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট