1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর বেলাবো থানা পুলিশের অভিযানে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীকে দণ্ড, কারাগারে প্রেরণ গাইবান্ধায় CSCT বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন নাসিরনগরের ভলাকুটে ছাগলের লেজ কেটে রক্তাক্ত করার অভিযোগ, এলাকায় তীব্র ক্ষোভ সদরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা  গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী যোদ্ধা আমিনুল হক হিমেল ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত, ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক নরসিংদী শহরকে নিরাপদ রাখতে RAB-11 এর কঠোর অবস্থান সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা শিবপুর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ নরসিংদীর রায়পুরা অলিপুরা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের অভিযোগ সদরপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

নরসিংদীর বেলাবো থানা পুলিশের অভিযানে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীকে দণ্ড, কারাগারে প্রেরণ

তালাত মাহমুদ, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেলাবো থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগার, নরসিংদীতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে ২০২৬) বেলাবো থানা পুলিশের পরিচালিত অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযুক্তদের আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে শাস্তির আদেশ প্রদান করেন।

মোবাইল কোর্ট মামলা নং-১০১/২৬ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোঃ জাকির হোসেন খন্দকার (৫৬)-কে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব এলাকার বাসিন্দা।

এছাড়া মামলা নং-১০২/২৬ এর আওতায় পিয়ার আলী (৪৫)-কে একই ধারায় ৩০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মামলা নং-১০০/২৬ অনুযায়ী আনোয়ার হোসেন (২৬)-কে ৩০০ টাকা অর্থদণ্ডসহ ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে মাদক ব্যবসার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে মামলা নং-৯৮/২৬ এ মোঃ সোহাগ মিয়া (২৮) এবং মামলা নং-৯৯/২৬ এ বিজয় আহম্মেদ জয় (২০)-কে প্রত্যেককে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে বেলাবো থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, নিয়মিত অভিযান ও কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট