1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

গাইবান্ধায় CSCT বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

গাইবান্ধায় “কনফ্লিক্ট সেনসিটিভিটি অ্যান্ড কনফ্লিক্ট ট্রান্সফরমেশন (CSCT)” বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে ২০২৬) সকাল ৯টায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) প্রধান কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এডাব (ADAB) গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন শারমিন সুলতানা, সহ-সভাপতি, এডাব গাইবান্ধা জেলা শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. আব্দুস সালাম, সাবেক কার্যনির্বাহী সদস্য, এডাব কেন্দ্রীয় কমিটি এবং নির্বাহী প্রধান, গণ উন্নয়ন কেন্দ্র (GUK), গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আমিনুল ইসলাম সরদার, সদস্য সচিব, এডাব গাইবান্ধা জেলা ও নির্বাহী পরিচালক, কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টার, পলাশবাড়ী, গাইবান্ধা এবং ফ্যাসিলেটেটর হিসেবে পাপলু চাকমা ও উত্তরা ত্রিপুরা ( মহিলা কল্যাণ সমিতি), প্রতিনিধি, মালেয়া ফাউন্ডেশন, রাঙ্গামাটি।

প্রশিক্ষণটি পরিচালনা করছে মালেয়া ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতা করছেন রংপুর বিভাগের বিভাগীয় সমন্বয়কারী এস. এম আনিছুর রহমান। প্রোগ্রাম অফিসার, তাহমিনা বাশার নাজনীন, এডাব,

সমাপিকা হালদার, মনিটরিং এন্ড ইভ্যালিয়ন অফিসা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ও সংঘাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সংঘাতকে ইতিবাচকভাবে মোকাবিলা এবং টেকসই সমাধানের জন্য “কনফ্লিক্ট সেনসিটিভিটি” অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সংঘাতের কারণ চিহ্নিত করা, সহিষ্ণুতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাধান কৌশল সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবেন।

উল্লেখ্য, ১৭ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কর্মীরা অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট