1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী যোদ্ধা আমিনুল হক হিমেল ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত, ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক নরসিংদী শহরকে নিরাপদ রাখতে RAB-11 এর কঠোর অবস্থান সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা শিবপুর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ নরসিংদীর রায়পুরা অলিপুরা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের অভিযোগ সদরপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত না হলে গণমানুষের প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয় — সাংবাদিক শামীম শাহরিয়ার রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাট: নেপথ্যে দীর্ঘদিনের শত্রুতা নতুন জেলা কমিটিকে স্বাগত জানিয়ে কালাইয়ে ছাত্রদলের আনন্দ মিছিল মাধবদীতে ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী যোদ্ধা আমিনুল হক হিমেল

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন সাহসী ও নির্ভীক সংগঠক হিসেবে পরিচিত।

জানা যায়, ২০০২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে।

বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে আমরা জানতে পারি , তার বিরুদ্ধে মোট ২২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি মামলায় ৮ বছরের সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি চারবার কারাবরণ করেন এবং এক বছরেরও বেশি সময় জেলের ভেতরে কাটান। ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টন কার্যালয়ে ন্যক্কারজনক পুলিশি হামলায় তার বাম পা ও বাম হাত ভেঙে যায়, যার সত্যতা খুঁজে পাওয়া গেছে ।

রাজনৈতিক জীবনে আমিনুল হক হিমেল বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, হল শাখা ছাত্রদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে আমিনুল হক হিমেল তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট