1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত না হলে গণমানুষের প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয় — সাংবাদিক শামীম শাহরিয়ার রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাট: নেপথ্যে দীর্ঘদিনের শত্রুতা নতুন জেলা কমিটিকে স্বাগত জানিয়ে কালাইয়ে ছাত্রদলের আনন্দ মিছিল মাধবদীতে ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত ঋণের চাপে ঘাটাইলে কাঠমিস্ত্রীর আত্মহত্যা নরসিংদীতে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে হেযবুত তওহীদের আমির সম্মেলন অনুষ্ঠিত সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের সদ্য নিয়োগ বানিজ্য ও সীমাহিন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, সংবাদ সম্মেলনে পুনঃনিয়োগের দাবি গোবিন্দগঞ্জে শিশু ধ*র্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক

নতুন জেলা কমিটিকে স্বাগত জানিয়ে কালাইয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

জয়পুরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে কালাই উপজেলায় বর্ণাঢ্য অভিনন্দন ও কৃতজ্ঞতা মিছিল করেছে কালাই উপজেলা ও পৌর ছাত্রদল। সোমবার (১১ মে) বিকেল ৫টায় আয়োজিত এ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি কালাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা প্রকাশ করেন নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জয়পুরহাট জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট