1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

মাধবদীতে ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

নরসিংদী জেলার মাধবদী থানার অন্তর্গত পাইকারচর ইউনিয়নের পুরানচর বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ সভায় সমিতির সদস্যবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন পুরানচর বাজার সমবায় সমিতির সভাপতি মোঃ অহেদ আলী সওদাগর। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সমিতির কার্যক্রম, আয়-ব্যয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ২০২৪ ও ২০২৫ সালের বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। একইসঙ্গে উক্ত দুই বছরের হিসাব বিবরণী উপস্থাপন করে সদস্যদের সম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। সমিতির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট প্রতিবেদনও উপস্থাপন করা হয় এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে অনুমোদন গৃহীত হয়।

এছাড়া ২০২৪ ও ২০২৫ অর্থবছরের প্রাক্কলিত বাজেট পর্যালোচনা করে সমিতির আয় বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, একটি সমবায় সমিতির মূল শক্তি হচ্ছে সদস্যদের ঐক্য, সততা ও নিয়মিত সঞ্চয় কার্যক্রম। তাই সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সমিতির উন্নয়ন সম্ভব নয়।

সভায় সমিতির ক্রয়কৃত সম্পদের নামজারি সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সমিতির সম্পদ সংক্রান্ত বিদ্যমান কিছু জটিলতা ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।

যেসব সদস্য নিয়মিত সঞ্চয়ের টাকা জমা দিচ্ছেন না, তাদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়। বক্তারা বলেন, সমিতির আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল সদস্যকে সময়মতো সঞ্চয়ের টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় স্থগিত সদস্যদের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির স্বার্থ রক্ষায় নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সমিতির আয়ের নতুন উৎস সৃষ্টি, বাজারভিত্তিক ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি এবং সদস্যদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে যারা ভিটি বরাদ্দ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, তাদের কাছ থেকে সমিতির উন্নয়ন তহবিলে বাৎসরিক ভাড়ার অতিরিক্ত নির্ধারিত হারে অর্থ জমা দেওয়ার বিষয়ে মতামত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সবশেষে সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট