1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

মানিকগঞ্জে আঞ্চলিক পত্রিকা অফিসে হামলা ও লুটপাট

মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

মানিকগঞ্জে দৈনিক আমার নিউজ আঞ্চলিক পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা, লুটপাট ও সম্পাদকের সহধর্মিণীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। পত্রিকার সম্পাদক মোঃ আকরাম হোসেন এ ঘটনায় থানায় সাধারণ ডাইরী করেছে। এখন পর্যন্ত সন্ত্রাসীরা আটক হয়নি জানান সম্পাদক। গত ৭মে দৈনিক আমার নিউজ পত্রিকা অফিসে প্রায় ৩০ জনের একদল সন্ত্রাসী এবং সৃষ্টি করে পত্রিকার নির্বাহী সম্পাদক ফরিদা আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ চাঁদা দাবি করে। নির্বাহী চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বিবস্ত্র করে ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার হুমকি দেয়, অফিস ভাংচুর করে অফিসে থাকা‌ ২টি DSLR ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পত্র, কানের দুল, গলায় থাকা স্বর্ণের চেইন ও ড্রয়ারে থাকা নগদ ১লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। দৈনিক আমার নিউজ পত্রিকার নির্বাহী সম্পাদক ফরিদা আক্তার বলেন, আমি একটি ইন্স্যুরেন্স কোম্পানি কোম্পানির সাথে জড়িত। আমাদের পাশের বিল্ডিং এ মিটিং ছিলো। কর্মকর্তারা কয়েকজন পত্রিকা অফিসে ওয়াশ রুমে এসে অজু করে নামাজ আদায় করে চলে যায়। একজন নামাজরত অবস্থায় ছিল। ঐসময় আমি অফিসে চলে আসি। হঠাৎ করে একদল সন্ত্রাসী অফিস রুমে ঢুকে আমাদের জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি অস্বীকার করলে হামলা চালায়। আমার পরনের কাপড় চোপড় ধরে টানাটানি করার বিবস্ত্র ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার হুমকি দেয়। একপর্যায়ে কানের দুল, গলায় থাকা স্বর্ণের চেইন, ক্যামেরা – মোবাইল ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পত্র ও টাকা লুট করে নিয়ে যায়। দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মোঃ আকরাম হোসেন জানান, সম্প্রতি হয়ে যাওয়া জাতীয় নির্বাচনের আগে বহুল প্রচারিত দৈনিক আমার নিউজ প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রচারের জেরে অপরিচিত নাম্বার থেকে ফোন করে হুমকি দিয়ে বলেছে, তুই বেশি বাড়াবাড়ি করতাছিস, উল্টাপাল্টা নিউজ করা বন্ধ কর। উল্টা পাল্টা নিউজ বন্ধ না করলে তোর ও তোর পরিবারের মানসম্মান নষ্ট করবো। তখন বিষয়ে আমি সাধারণ ডাইরী করেছি। আমি গত সপ্তাহে মানিকগঞ্জ সম্পাদক পরিষদের পক্ষ থেকে কক্সবাজার ভ্রমনে থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে মবসৃষ্টকারী ও কতিপয় তথাকথিত আন্ডার গাউন্ডে ফেক ফেসবুক আইডি খুলা ভিউ ব্যবসায়ীরা নানা মিথ্যা ও কাল্পনিক মনগড়া তথা প্রচার করছে। সমাজের সচেতন মহল ও আমার সাংবাদিক মহলের সহযোগিতা কামনা করছি। এবিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট