1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক যুবক নাসিরনগরে চাচা ও তার মেয়েদের হামলায় ভাতিজি নিহত মানিকগঞ্জে আঞ্চলিক পত্রিকা অফিসে হামলা ও লুটপাট প্রফেসর সাইফুল আলম চৌধুরীকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় মৌলভীবাজার-২ আসনের জনগণ আইডিইবি’র ৪৫তম জাতীয় কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের অধিকার আদায়ে ১০ দফা দাবি পেশ ঢেউখালী ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, আংশিক কমিটি ঘোষণা দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৬১ বিলিয়ন ডলার

ঢেউখালী ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, আংশিক কমিটি ঘোষণা

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯ নং ঢেউখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে ২০২৬) বিকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বলাইশিয়া গ্রামের সিকদার বাড়ি মসজিদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল সদরপুর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল সদরপুর থানা শাখার সভাপতি মাওলানা মোঃ আবু হানিফা (ডাঃ নোমান)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলার নেতা মাওলানা মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুস সাত্তার এবং ঢেউখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বেপারী।

এছাড়াও বক্তব্য দেন ওলামা দল সদরপুর থানা শাখার সহ-সভাপতি মোঃ মুন্নাফ বেপারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন মোল্লা, ঢেউখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ডাঃ মোঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ বাবু শিকদার, ইউপি সদস্য দাইমুদ্দীন কাজী ও মোঃ দুদু মিয়া হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে জাতীয়তাবাদী ওলামা দলের ৯ নং ঢেউখালী ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ ওহেদ মোল্লা, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাইদুল মৃধা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ কাইয়ুম খানের নাম ঘোষণা করা হয়।

একই সঙ্গে নবগঠিত নেতৃবৃন্দের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট