1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে হামলা, আহত ১ ঢেউখালী ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান সদরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সদরপুরে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সদরপুরে তারুণ্যের আলো যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সদরপুরে পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  পবিত্র বদর দিবস উপলক্ষে সদরপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিল ও আলোচনা সভা কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য, ইরানের বিরুদ্ধে পরোক্ষ সম্পৃক্ততা

ঢেউখালী ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান

মোঃ রোকনুজ্জামান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আগামী ঢেউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান বাংলা নববর্ষ উপলক্ষে ঢেউখালী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের আগমনে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—নববর্ষ যেন সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে। পাশাপাশি পুরাতন বছরের সকল দুঃখ-কষ্ট ও ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মোঃ শাখাওয়াত হোসেন খান বলেন, ঢেউখালী ইউনিয়নবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়াই তার সবচেয়ে বড় শক্তি। তিনি আশা প্রকাশ করেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও সুশাসনভিত্তিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, তার লক্ষ্য হচ্ছে ইউনিয়নের প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা। তিনি নিজেকে জনগণের একজন হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান।

নববর্ষের এই শুভক্ষণে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঢেউখালী ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট