1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় যুবক হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন সদরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন সদরপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফরিদপুরে ব্র্যাক সিডের উদ্যোগে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত সদরপুরে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরন উদযাপিত বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তানজিমুল হাসান কায়েস ফরিদপুরে পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে হামলা, আহত ১ ঢেউখালী ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান সদরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সদরপুরে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সদরপুরে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ রমজান) বিকালে বাবুরচর বাজারে সমিতির নিজস্ব অফিস কক্ষে সমিতির সদস্য ও অতিথিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের শেষে অতিথিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ মিন্টু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ আমীর হোসেন, সদরপুর সরকারি কলেজ মসজিদের ইমাম মুফতি জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুর রব মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোয়াজ্জেম হাওলাদার, বাবুরচর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শওকত খান, বাবুরচর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ, সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সজলসহ সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট