1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

পদ্মা ও আড়িয়াল খা নদীতে আড়াআড়ি করে অবৈধভাবে স্থাপন করা ইলিশ মাছ ধরার একাধিক বাঁধ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালতের হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। আজ সোমবার ১০টা থেকে থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নদীর চরনাছিরপুর ইউনিয়নের কাড়াল কান্দি, হাওলাদার কান্দি এলাকার তিনটি বড় আকৃতির স্থাপনকরা বাঁশ ও অবৈধ জালের তৈরি জাটকা শিকারের বাঁধ ভেঙ্গে ফেলা হয়। অভিযানের টের পেয়ে জেলেরা তাদের জাল ফেলে নদীতে নৌকা নিয়ে পালিয়ে যায়।
ওই সময় বাঁধ থেকে প্রায় কয়েক হাজার গুটি,কারেন্ট জাল উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত ওই জালের মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা। পরে জালগুলো চন্দ্রপাড়া নদীর ঘাট এলাকা পুড়িয়ে ফেলা হয়। অভিযানে প্রায় ২০ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক ¯্রােত ব্যাহত হচ্ছিল এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। অবৈধ বাঁধগুলো অপসারণে কাজ করা হচ্ছে এছাড়াও অবৈধ জাল উদ্ধারসহ ও বাঁধ ভেঙ্গে দেওয়া হচ্ছে। অভিযান চলাকালে কয়েকজনকে সতর্ক করা হয় এবং পুনরায় বাঁধ স্থাপন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। বাঁধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট