1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক পিয়াজ খালীতে ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সুজন মিয়া ওরফে সুজা গ্রেফতার জাতীয় দৈনিক দেশের পত্র পত্রিকা বিক্রয়ে বাধা প্রদান: মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী কর্মকাণ্ড সদরপুরে জমিসংক্রান্ত বিরোধে হামলার মামলায় প্রধান আসামি নাজমুল গ্রেফতার সদরপুরে জমিসংক্রান্ত বিরোধে মা-ছেলেসহ আহত ২ কুরবানীর গোস্ত আনতে গিয়ে সড়কে ঝরল প্রাণ: সদরপুরের মৎস্য ব্যবসায়ী আব্দুস সাত্তারের মর্মান্তিক মৃত্যু অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন -এমপি নূরুল ইসলাম বুলবুল  দেওপাড়াতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার আকট ইউনিয়নের রমজান মোল্লার ডাঙ্গী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাসুদ শেখ (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন দিনমজুরকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত কায়েকোবাদ (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয় এবং শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ শেখ পরের জমিতে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগ রয়েছে, তার সরলতার সুযোগ নিয়ে মজুরি পরিশোধে টালবাহানা করা হচ্ছিল। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি তার পাওনা টাকা চাইতে স্থানীয় ডা. জব্বার শিকদারের কাছে যান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে বিষয়টি জানতে পেরে ডা. জব্বারের ছেলে কায়েকোবাদ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি নিয়ে মাসুদকে ধাওয়া করে একটি বাগানের ভেতরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মাসুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারকে থানায় অভিযোগ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে পরবর্তীতে পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কায়েকোবাদকে গ্রেফতার করে।

এ বিষয়ে আকটেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিরস্ত্র) রুমান জানান, “অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট