1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় যুবক হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন সদরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন সদরপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফরিদপুরে ব্র্যাক সিডের উদ্যোগে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত সদরপুরে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরন উদযাপিত বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তানজিমুল হাসান কায়েস ফরিদপুরে পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে হামলা, আহত ১ ঢেউখালী ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান সদরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সদরপুরে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম খান বাবুলের হাতকে শক্তিশালী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চন্দ্রপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হোসেন মোল্লা (আলমগীর মাস্টার)।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা মো. আখতারুজ্জামান, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম রব্বানী ও মো. মোখলেছুর রহমান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু), উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, ঢেউখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি এবং ব্যারিস্টার ইশরাত জাহান সুচি।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, ফরিদপুর-৪ আসনে বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নিতে শহীদুল ইসলাম খান বাবুলের মতো ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতার কোনো বিকল্প নেই।

বক্তব্যে নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট