1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.truthbangla.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার  গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক নির্বাচন ঘিরে সদরপুরে কঠোর নিরাপত্তা, যৌথবাহিনীর টহল শুরু বিএনপির প্রার্থী বাবুল কে সমথর্ন জানিয়ে কয়েকশ’ত মোটর সাইকেল শোভাযাত্রা প্রবাসী সুমন বেপারীর উদ্যোগে ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম খান বাবুলের হাতকে শক্তিশালী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সদরপুর মডার্ন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত সদরপুর উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে বরখাস্ত শিক্ষকের অনিয়ম ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সদরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় সদরপুর উপজেলা মডেল জামে মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত সহজ কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজ মো: রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন এবং বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

বক্তারা বলেন, শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ শিশুদের কুরআন শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট