1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ভূবনেশ্বর নদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নরসিংদী শিলমান্দীর জোড়া ঈদগাহ সংলগ্ন পুকুরপাড়ে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় শোক ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু! রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী পরিচ্ছন্ন রাজনীতিক ইউনুস আলী মেম্বার সন্ধানপুরে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর

চট্টগ্রাম প্রেসক্লাবে অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

চট্টগ্রাম, ৭ আগস্ট ২০২৪: স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র ও জনতার বৃহত্তর সমাবেশের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। গত ৬ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সারাদিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। তাদের তীব্র আন্দোলনের চাপে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে ৯ সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটি জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে গঠিত হয় এবং কমিটি ঘোষণার দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

গঠিত অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দীন কাদেরী শওকত এবং সদস্য সচিব হিসেবে থাকছেন গোলাম মাওলা মুরাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা এবং শিব্বির আহমদ ওসমান।

এই অন্তবর্তীকালীন কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাবের রেজি নং -(১৫৮৩/১৯৯০) এর অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট