1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

সদরপুরে জমিসংক্রান্ত বিরোধে হামলার মামলায় প্রধান আসামি নাজমুল গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার কলেজপাড়া এলাকায় জমির সীমানা ও ড্রেনেজ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা-ছেলেকে আহত করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাজমুল বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩১ মে) সকালে সদরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়।

আরো পড়ুন সদরপুরে জমিসংক্রান্ত বিরোধে মা-ছেলেসহ আহত ২

 

উল্লেখ্য, গত ২৯ মে সকালে সদরপুর কলেজপাড়া এলাকায় বাড়ির স্যুয়ারেজ পাইপ পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোঃ মিজানুর রহমান (৪৫) ও তার মা পেয়ারা বেগম (৬০) আহত হন। পরে তাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর আহত মিজানুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাজমুল বেপারীসহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।

সদরপুর থানা সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত নাজমুল বেপারীকে আদালতের পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মামলার প্রধান আসামি নাজমুল বেপারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট