1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

ঈদুল আজহা উপলক্ষে ঢেউখালীবাসীকে শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢেউখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন খান।

ঈদকে সামনে রেখে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ থেকেই মুসলমানরা প্রকৃত ত্যাগের শিক্ষা গ্রহণ করে থাকে। তাই ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

শাখাওয়াত হোসেন খান বলেন, “ঢেউখালী ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের সঙ্গে আমি সবসময় নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। একটি আধুনিক, সুন্দর ও উন্নত ঢেউখালী গড়ে তুলতে সকলের ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই তিনি নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এলাকার রাস্তা-ঘাট সংস্কার, অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন বলে জানান। ভবিষ্যতেও ঢেউখালী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন ঢেউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও প্রকাশ করেন শাখাওয়াত হোসেন খান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি একটি দুর্নীতিমুক্ত, সেবামুখী ও আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করতে চাই।”

ঈদ উদযাপনকে ঘিরে পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি। কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিবেশ দূষণ রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।

সবশেষে মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কোরবানি কবুল হওয়া, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ঢেউখালী ইউনিয়নবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন মোঃ শাখাওয়াত হোসেন খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট