1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

সদরপুরে ভক্তদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করলেন পীর

এস এম আলমগীর হোসেন, ফরিদপুর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

এস এম আলমগীর হোসেন, ফরিদপুর:

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরীফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে দরবার শরীফের ভক্তসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দরবার সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই দরবার এলাকায় ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই রামচন্দ্রপুর দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

দরবারের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, “আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি। ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট