1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আমু’র মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়নে পোস্টারিং

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আমু’র মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়নে পোস্টারিং

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার ৮ নম্বর গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার“২.০ প্রত্যাবর্তন” এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কারামুক্তির দাবিতে পোস্টারিং কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ধানসিঁড়ি ইউনিয়ন শাখা। এ কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন মেহেদী। গতকাল রাতভর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো হয়।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, গাবখান ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এসব পোস্টার লাগানো হয়। পোস্টারগুলোতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের আহ্বান এবং আমির হোসেন আমুর মুক্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ধানসিঁড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন মেহেদী এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, “দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্ব আবারও প্রয়োজন। একই সঙ্গে বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে পোস্টারিং কর্মসূচি পালন করেছি।”

এবিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তারা ২৪শে জুলাই আন্দোলন থেকে শুরু করে সকল বিষয় যে অপকর্ম করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ ছাত্রলীগ যদি মাঠে নামার চিন্তা করে তাহলে জেলা ছাত্রদল সকল মানুষকে নিয়ে প্রতিহত করবে। ছাত্রদল বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে মাঠে ছিলো এখনো মাঠে থাকবে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য ও দেশের প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রদল রাজপথে থাকবে।

এবিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান মাহমুদ বলেন, থানায় নতুন আসছি এখন পর্যন্ত কোন কিছু জানি না। তবে খোঁজ নিয়ে দেখবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট