1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তায় রয়েছে র‍্যাব-৬ মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি শিশুকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার  সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির যুগ্ম আহবায়ক কেএম আবু সাঈদ  সদরপুরবাসীকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আবু হানিফা (ডাঃ নোমান) নরসিংদীতে পুলিশের পৃথক অভিযান ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার ৩ সদরপুরে ভক্তদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করলেন পীর শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আমু’র মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়নে পোস্টারিং ঈদুল আজহা উপলক্ষে হেযবুত তওহীদের ঐক্য, ত্যাগ ও মানবিকতার আহ্বান নরসিংদীতে এসপি’র সাহসী নেতৃত্ব আইনশৃঙ্খলা রক্ষা ও অপপ্রচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির যুগ্ম আহবায়ক কেএম আবু সাঈদ 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সদরপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কেএম আবু সাঈদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে মুসলমানরা প্রতিবছর এই পবিত্র উৎসব উদযাপন করে থাকে। তাই ঈদের প্রকৃত শিক্ষা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আত্মত্যাগ, সহমর্মিতা এবং মানবকল্যাণের মানসিকতা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সমাজের ধনী-গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। সামর্থ্যবানদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির মাংস প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে সুষ্ঠুভাবে বণ্টনের মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

মাওলানা মোঃ আবু হানিফা (ডাঃ নোমান) বলেন, “সদরপুরবাসীর সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং এলাকার উন্নয়নের প্রত্যাশার সঙ্গে আমি সবসময় আছি এবং ভবিষ্যতেও থাকব। সকলের সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সদরপুর গড়ে তুলতে পারি।”

তিনি ঈদ উদযাপনের সময় স্বাস্থ্যবিধি ও পরিবেশের প্রতি সচেতন থাকারও আহ্বান জানান। বিশেষ করে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার রাখা এবং পরিবেশ দূষণ রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।

একই সঙ্গে তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার আলোকে সমাজকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কোরবানি কবুল, দেশ ও জাতির কল্যাণ, এবং সদরপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কেএম আবু সাঈদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট