1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু বাবুরচর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সিরাজুল ইসলাম হাওলাদার ঈদুল আজহা উপলক্ষে সদরপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হযরত শিকদার নগরকান্দায় মহাসড়কে বিআরটিসি বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৪জন সহ নিহত ৫ সদরপুরে বাড়তি হাসিল আদায়ে ইজারাদার কে জরিমানা  প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব ফরিদপুরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে পাকা দোকানঘর নির্মাণ ফরিদপুরে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, আটক ৩ ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ঈদুল আজহা উপলক্ষে সদরপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হযরত শিকদার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদরপুর উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত মুসলিমদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সদরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ব্যবসায়ী ও প্রবাসী হযরত শিকদার।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে ঈদের আনন্দ সমাজের গরিব ও অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

হযরত শিকদার বলেন, “সকলের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে আমরা আরও সুন্দর সদরপুর গড়ে তুলতে পারি। সদরপুরবাসীর সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রত্যাশার সঙ্গে আমি সবসময় থাকতে চাই।”

তিনি আরও বলেন, আসন্ন সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে তার এবং এ জন্য তিনি সদরপুরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ভিডিও বার্তায় তিনি ঈদ উদযাপনের সময় কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কোরবানি কবুল এবং সদরপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট