1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

সদরপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে ব্যাপক সাড়া পড়ে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ৭ রশি কালি খোলা মোড়ে অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩০০ জন অসহায় ও নিম্ন আয়ের রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। এছাড়াও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি, পরিচ্ছন্নতা ও সাধারণ রোগ প্রতিরোধে করণীয় বিষয়েও রোগীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ জনপদের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ আয়োজনে সহযোগিতা করে পিএমকে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং পিএমকে কমিউনিটি হেলথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, সদরপুর শাখা ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, ফরিদপুর জোনের আইটি অফিসার শুভ সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচি গ্রামের দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট