1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

নরসিংদীর মনোহরদীতে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, মূল হোতাসহ গ্রেফতার ১

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

নরসিংদীর মনোহরদী উপজেলায় জাল টাকা তৈরি ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন মেশিন উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এবং র‍্যাব-০৪, সদর কোম্পানি, ঢাকার যৌথ অভিযানে মনোহরদী থানার সৈয়দেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মনোহরদী উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৮)।

র‍্যাব সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দেলোয়ার হোসেন জাল টাকা তৈরি ও বাজারজাত করার প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

অভিযানকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৬০টি টাকা ছাপানো পাতা, ৫০ টাকার ৩৬০টি জাল নোট, একটি GPSON প্রিন্টার, একটি ২৪ ইঞ্চি LG এলইডি মনিটর, একটি লেমিনেটিং মেশিন, একটি CPU, তিনটি পুরাতন মোবাইল ফোন, সাতটি রাসায়নিক পদার্থের কৌটা, ১৩টি কাঠের ফ্রেম, প্রায় ৮২০ গ্রাম বিভিন্ন ধরনের রং এবং ৫ গ্রাম নিরাপত্তা সুতা।

র‍্যাব জানায়, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় Special Powers Act, 1974 এর ২৫এ ধারা এবং দণ্ডবিধির ৪৮৯(ক), ৪৮৯(খ), ৪৮৯(গ) ও ৪৮৯(ঘ) ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বলেন, “ঈদকে সামনে রেখে কোনো অসাধু চক্র যাতে জাল টাকা বাজারে ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”

র‍্যাব আরও জানিয়েছে, জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট