1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

নাসিরনগরের ভলাকুটে ছাগলের লেজ কেটে রক্তাক্ত করার অভিযোগ, এলাকায় তীব্র ক্ষোভ

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট এলাকায় একটি নিরীহ ছাগলের লেজ কেটে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। রোববার (১৭ মে) এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এক মহিলার পালিত ছাগলটি অভিযুক্তদের ক্ষেতের মধ্যে ঢুকে কিছু ফসল খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে ভলাকুট পশ্চিম পাড়ার রফিজ মিয়ার ছেলে তৌহিদ, শাহ আলম, জাকির গং ছাগলটিকে ধরে ফেলে। পরে তারা ধারালো কাঁচি দিয়ে ছাগলটির লেজ কেটে দেয় এবং আঘাত করে রক্তাক্ত অবস্থায় গুরুতরভাবে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহত ছাগলটিকে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।

ভুক্তভোগী পরিবার জানান, প্রাণীটি কথা বলতে পারে না। সামান্য ক্ষতির অজুহাতে এমন নির্মম আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ মানবিকতার চরম অবক্ষয়। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান।

প্রাণিসম্পদ কর্মকর্তারা অফিসে যোগাযোগ করলে তারা জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ বাংলাদেশ প্রাণী কল্যাণ আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দাখিল করতে পারেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট