1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের কার্যক্রম ও নাশকতা ঠেকাতে বিএনপির মোটরসাইকেল শোডাউন সদরপুরে ক্রয়কৃত জমি জবর দখলের অভিযোগ সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নোয়াখালীতে হেযবুত তওহীদের আমির সম্মেলন অনুষ্ঠিত

তালাত মাহমুদ, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষীরহাটস্থ শহীদী জামে মসজিদের কনফারেন্স হলে হেযবুত তওহীদের উদ্যোগে ‘চলমান সংকট মোকাবেলায় করণীয়’ শীর্ষক আমির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, এস এম সামসুল হুদা, ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদ আলী এবং চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলমসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাজমান বিভিন্ন সংকট, সামাজিক অবক্ষয় এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে এসব সংকট মোকাবেলায় নৈতিকতা, আদর্শিক চেতনা ও দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, বর্তমান সময়ে জাতি নেতৃত্বের সংকটে ভুগছে। রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনের অনেক নেতৃত্বই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, হেযবুত তওহীদ একসময় সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এ লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীদের সততা, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকশ’ দায়িত্বশীল প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট