
মানিকগঞ্জে দৈনিক আমার নিউজ আঞ্চলিক পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা, লুটপাট ও সম্পাদকের সহধর্মিণীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। পত্রিকার সম্পাদক মোঃ আকরাম হোসেন এ ঘটনায় থানায় সাধারণ ডাইরী করেছে। এখন পর্যন্ত সন্ত্রাসীরা আটক হয়নি জানান সম্পাদক। গত ৭মে দৈনিক আমার নিউজ পত্রিকা অফিসে প্রায় ৩০ জনের একদল সন্ত্রাসী এবং সৃষ্টি করে পত্রিকার নির্বাহী সম্পাদক ফরিদা আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ চাঁদা দাবি করে। নির্বাহী চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বিবস্ত্র করে ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার হুমকি দেয়, অফিস ভাংচুর করে অফিসে থাকা ২টি DSLR ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পত্র, কানের দুল, গলায় থাকা স্বর্ণের চেইন ও ড্রয়ারে থাকা নগদ ১লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। দৈনিক আমার নিউজ পত্রিকার নির্বাহী সম্পাদক ফরিদা আক্তার বলেন, আমি একটি ইন্স্যুরেন্স কোম্পানি কোম্পানির সাথে জড়িত। আমাদের পাশের বিল্ডিং এ মিটিং ছিলো। কর্মকর্তারা কয়েকজন পত্রিকা অফিসে ওয়াশ রুমে এসে অজু করে নামাজ আদায় করে চলে যায়। একজন নামাজরত অবস্থায় ছিল। ঐসময় আমি অফিসে চলে আসি। হঠাৎ করে একদল সন্ত্রাসী অফিস রুমে ঢুকে আমাদের জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি অস্বীকার করলে হামলা চালায়। আমার পরনের কাপড় চোপড় ধরে টানাটানি করার বিবস্ত্র ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার হুমকি দেয়। একপর্যায়ে কানের দুল, গলায় থাকা স্বর্ণের চেইন, ক্যামেরা – মোবাইল ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পত্র ও টাকা লুট করে নিয়ে যায়। দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মোঃ আকরাম হোসেন জানান, সম্প্রতি হয়ে যাওয়া জাতীয় নির্বাচনের আগে বহুল প্রচারিত দৈনিক আমার নিউজ প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রচারের জেরে অপরিচিত নাম্বার থেকে ফোন করে হুমকি দিয়ে বলেছে, তুই বেশি বাড়াবাড়ি করতাছিস, উল্টাপাল্টা নিউজ করা বন্ধ কর। উল্টা পাল্টা নিউজ বন্ধ না করলে তোর ও তোর পরিবারের মানসম্মান নষ্ট করবো। তখন বিষয়ে আমি সাধারণ ডাইরী করেছি। আমি গত সপ্তাহে মানিকগঞ্জ সম্পাদক পরিষদের পক্ষ থেকে কক্সবাজার ভ্রমনে থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে মবসৃষ্টকারী ও কতিপয় তথাকথিত আন্ডার গাউন্ডে ফেক ফেসবুক আইডি খুলা ভিউ ব্যবসায়ীরা নানা মিথ্যা ও কাল্পনিক মনগড়া তথা প্রচার করছে। সমাজের সচেতন মহল ও আমার সাংবাদিক মহলের সহযোগিতা কামনা করছি। এবিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।