1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে শিশু ধ*র্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক যুবক নাসিরনগরে চাচা ও তার মেয়েদের হামলায় ভাতিজি নিহত মানিকগঞ্জে আঞ্চলিক পত্রিকা অফিসে হামলা ও লুটপাট প্রফেসর সাইফুল আলম চৌধুরীকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় মৌলভীবাজার-২ আসনের জনগণ আইডিইবি’র ৪৫তম জাতীয় কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের অধিকার আদায়ে ১০ দফা দাবি পেশ ঢেউখালী ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, আংশিক কমিটি ঘোষণা

প্রফেসর সাইফুল আলম চৌধুরীকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় মৌলভীবাজার-২ আসনের জনগণ

শামীম শাহরিয়ার,স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, প্রবীণ রাজনীতিবিদ প্রফেসর সাইফুল আলম চৌধুরী-কে দল গুরুত্বপূর্ণ দায়িত্বে মূল্যায়ন করবে। দীর্ঘ প্রায় ৩৫ থেকে ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে কুলাউড়া উপজেলার সর্বত্র সমানভাবে পরিচিতি লাভ করেছেন।

দলের দুর্দিনে তিনি সবসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের পাশে থেকেছেন নিঃস্বার্থভাবে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা গ্রহণের কোনো অভিযোগ তার বিরুদ্ধে কখনো ওঠেনি। অত্যন্ত ক্লিন ইমেজের একজন সৎ ও শিক্ষিত ব্যক্তি হিসেবে তিনি সকল মহলে সম্মানিত।

উচ্চশিক্ষায় শিক্ষিত মানবিক এই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে গেলেও, অনেকের মতে দল তার প্রাপ্য মূল্যায়ন এখনো করেনি। তার ইচ্ছা ছিল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবায় নিজেকে আরও ব্যাপকভাবে নিয়োজিত করা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি বলে আক্ষেপ রয়েছে সাধারণ মানুষের মাঝেও।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবি, প্রফেসর সাইফুল আলম চৌধুরীর জনপ্রিয়তা সাধারণ জনগণ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। তার নেতৃত্বে কুলাউড়ায় নতুন গতি, ঐক্য ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে বলে তারা বিশ্বাস করেন।

সামাজিক কর্মকাণ্ডেও তার অবদান প্রশংসিত। ব্যক্তিগত উদ্যোগ ও অনুদানের মাধ্যমে তিনি চিকিৎসা সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির নির্মাণ, গৃহ নির্মাণসহ অসহায়, এতিম, পঙ্গু ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বহুবার। মানবিক কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

কুলাউড়া উপজেলা বাসীর প্রত্যাশা, জনগণের এই আস্থার প্রতিফলন ঘটিয়ে দল প্রফেসর সাইফুল আলম চৌধুরীকে যথাযথভাবে মূল্যায়ন করবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট