1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

আইডিইবি’র ৪৫তম জাতীয় কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনে গতকাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৫তম জাতীয় কাউন্সিল সম্মেলন-২০২৬ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এডভোকেট মোঃ রুহুল কবির রিজভী। তাঁর উপস্থিতি ও বক্তব্য উপস্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সঞ্চার করে।

সংগঠনের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জি. মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জি. কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সম্মেলনটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সম্মেলনে সাংগঠনিক অধিবেশন ও রাজধানী অধিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আইডিবি ভবনের মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং দেশের প্রযুক্তি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আইডিইবি বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের সর্ববৃহৎ পেশাদার সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট