1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ভূবনেশ্বর নদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নরসিংদী শিলমান্দীর জোড়া ঈদগাহ সংলগ্ন পুকুরপাড়ে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় শোক ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু!

বাবুরচর রহমানিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক মেধা পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬

ফরিদপুর সদরপুরের বাবুরচর রহমানিয়া মাদ্রাসায় মেধা তালিকার শীর্ষস্তর অর্জনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব আঃ লতিফ মাওলানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেউখালী ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদ্রাসা দ্বীন রক্ষার কারখানা। আমাদের দেশে দ্বীন ইসলামের যতটুকু হেফাজত আছে সবটুকু এমন মাদ্রাসার অবদান। নববী যুগ থেকে শুরু করে দেড় হাজার বছর ইসলামকে হেফাজত করে আসছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি। মাদ্রাসাসমূহ ন্যায়-নীতি, ইনসাফ, সুবিচার ও সৎ জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করে, জনমত গড়ে তুলে ও প্রশিক্ষণ দেয়।

অনুষ্ঠানের সভাপতি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ইমান-আমল ও তাকওয়াপূর্ণ জীবন গঠন এবং কর্মজীবনে ইলমে নববীর খেদমতের পাশাপাশি দাওয়াত-তাবলিগ, দেশ, উম্মাহ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবুরচর বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজাহার চাকলাদার, শিক্ষক, ছাত্র- ছাত্রী, অভিভাবক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট