1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৬১ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ মে) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলারে।

এর আগের দিন বুধবার (৬ মে) বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসজুড়ে রিজার্ভে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা গেছে। গত ৪ মে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছিল ৩৫ দশমিক ২০ বিলিয়ন ডলার।

এছাড়া গত ২৩ এপ্রিল বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছিল ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলার। ১৬ এপ্রিল এ পরিমাণ ছিল যথাক্রমে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ও ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার।

এরও আগে ১৫ এপ্রিল বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ছিল ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আর ৯ এপ্রিল এ রিজার্ভ ছিল যথাক্রমে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ও ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে। গত ৮ জানুয়ারি আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। সেই তুলনায় চার মাসের ব্যবধানে রিজার্ভ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধি, রপ্তানি আয় প্রবাহ স্বাভাবিক থাকা এবং আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে এ ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট