1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

নিরীক্ষায় অনিয়ম প্রমাণিত, তবুও বহাল সহকারী লাইব্রেরিয়ান

মোঃ মিজানুর রহমান, ফরিদপুর:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শিক্ষা অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের চর বন্দর খোলা ফাজিল মাদ্রাসার সহকারী লাইব্রেরিয়ান মো. আবুল হোসেন। তার বিরুদ্ধে জাল সনদপত্রের মাধ্যমে চাকরি গ্রহণ এবং দীর্ঘদিন ধরে সরকারি বেতন উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগের সময় জমা দেওয়া শিক্ষাগত সনদপত্রে অসঙ্গতি থাকার বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি তদন্ত করা হয়। পরবর্তীতে নিরীক্ষা প্রতিবেদনে তার সনদপত্র জাল বা অসত্য তথ্যভিত্তিক বলে প্রমাণিত হয়। এ সংক্রান্ত একটি সরকারি চিঠিও ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে জারি করা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, যেখানে জাল সার্টিফিকেট প্রমাণিত হয়েছে, সেখানে তার চাকরিতে বহাল থাকা প্রশ্নবিদ্ধ। দ্রুত ব্যবস্থা না নিলে এটি অন্যদের জন্যও খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. আবুল হোসেন কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তারা এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।

সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন বলেন , নিরীক্ষা প্রতিবেদনে ওই শিক্ষাক নিয়োগের অনিয়মের বিষয়টি উঠে এসেছে। তবে এই বিষয়ে আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট