1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের কার্যক্রম ও নাশকতা ঠেকাতে বিএনপির মোটরসাইকেল শোডাউন সদরপুরে ক্রয়কৃত জমি জবর দখলের অভিযোগ সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি: সংযোগ বিচ্ছিন্ন, ব্যাহত চিকিৎসা সেবা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালের প্রধান বিদ্যুৎ লাইনের তার কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। এর ফলে দীর্ঘ সময় হাসপাতাল বিদ্যুৎহীন থাকায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়েছেন ভর্তি থাকা রোগীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত গভীর রাতে হাসপাতালের পেছনের দিকের মেইন লাইনের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে হাসপাতালের কর্মীরা বিদ্যুৎ না থাকার কারণ খুঁজতে গিয়ে দেখেন, সংযোগকারী তারের বিশাল একটি অংশ গায়েব হয়ে আছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

বিদ্যুৎ না থাকায় হাসপাতালের অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগ এবং এক্স-রে সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। প্রচণ্ড গরমে ওয়ার্ডে থাকা সাধারণ রোগী ও নবজাতকদের ভোগান্তি ছিল চরমে।

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন,

“সরকারি হাসপাতালে যদি নিরাপত্তা না থাকে, তবে আমরা সাধারণ মানুষ যাব কোথায়? তার চুরির কারণে ফ্যান চলছে না, গরমে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে।”

এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ মমিনুর রহমান সরকার জানান, “বিদ্যুতের তার চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত সংযোগ মেরামতের ব্যবস্থা করছি এবং বিষয়টি স্থানীয় থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। খুব শীঘ্রই লিখিত অভিযোগ দায়ের করা হবে।”

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন জানান, “হাসপাতালে চুরির খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।”

একটি সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন, অনতিবিলম্বে হাসপাতালের নিরাপত্তা কর্মী বাড়ানো হোক এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখা হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট