1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ভূবনেশ্বর নদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সদরপুরে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ রমজান) বিকালে বাবুরচর বাজারে সমিতির নিজস্ব অফিস কক্ষে সমিতির সদস্য ও অতিথিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের শেষে অতিথিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ মিন্টু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ আমীর হোসেন, সদরপুর সরকারি কলেজ মসজিদের ইমাম মুফতি জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুর রব মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোয়াজ্জেম হাওলাদার, বাবুরচর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শওকত খান, বাবুরচর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ, সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সজলসহ সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট