1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  পবিত্র বদর দিবস উপলক্ষে সদরপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিল ও আলোচনা সভা কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য, ইরানের বিরুদ্ধে পরোক্ষ সম্পৃক্ততা সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার  গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক নির্বাচন ঘিরে সদরপুরে কঠোর নিরাপত্তা, যৌথবাহিনীর টহল শুরু বিএনপির প্রার্থী বাবুল কে সমথর্ন জানিয়ে কয়েকশ’ত মোটর সাইকেল শোভাযাত্রা প্রবাসী সুমন বেপারীর উদ্যোগে

সদরপুরে পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সদরপুর পরিবেশ ক্লাব, যাত্রাবাড়ী, সদরপুরে Society Development Committee (SDC)-এর উদ্যোগে এবং Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Society Development Committee (SDC)-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন, SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজি, টেকনিক্যাল অফিসার পূর্ণেন্দু দাস সজল, তড়িত কুমার রায় (MIS ও Documentation Officer), মোঃ মুসফিকুল মুকিত খান (Environment and RECP Officer) এবং সহকারী টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান সজল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজি। এ সময় নারীদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জহুরুল হক।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা জনাবা পলি বেগম তার জীবনের সংগ্রাম ও সফলতার গল্প উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস, পরিশ্রম ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এবং নারী উন্নয়নে Society Development Committee (SDC) কী ধরনের কার্যক্রম পরিচালনা করে সে বিষয়েও আলোকপাত করেন।

সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন কৃষিক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের কৃষি উন্নয়নে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের দক্ষতা বৃদ্ধি ও সুযোগ সম্প্রসারণের মাধ্যমে কৃষি খাতে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এছাড়াও তিনি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকার এবং এ ক্ষেত্রে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে SMART প্রকল্পের টেকনিক্যাল অফিসার এবং একজন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এ সম্মাননা তুলে দেন SDC-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এবং সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট