“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সদরপুর পরিবেশ ক্লাব, যাত্রাবাড়ী, সদরপুরে Society Development Committee (SDC)-এর উদ্যোগে এবং Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Society Development Committee (SDC)-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন, SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজি, টেকনিক্যাল অফিসার পূর্ণেন্দু দাস সজল, তড়িত কুমার রায় (MIS ও Documentation Officer), মোঃ মুসফিকুল মুকিত খান (Environment and RECP Officer) এবং সহকারী টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান সজল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজি। এ সময় নারীদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জহুরুল হক।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তা জনাবা পলি বেগম তার জীবনের সংগ্রাম ও সফলতার গল্প উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস, পরিশ্রম ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এবং নারী উন্নয়নে Society Development Committee (SDC) কী ধরনের কার্যক্রম পরিচালনা করে সে বিষয়েও আলোকপাত করেন।
সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন কৃষিক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের কৃষি উন্নয়নে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের দক্ষতা বৃদ্ধি ও সুযোগ সম্প্রসারণের মাধ্যমে কৃষি খাতে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এছাড়াও তিনি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকার এবং এ ক্ষেত্রে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে SMART প্রকল্পের টেকনিক্যাল অফিসার এবং একজন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এ সম্মাননা তুলে দেন SDC-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এবং সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত