1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ভূবনেশ্বর নদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নরসিংদী শিলমান্দীর জোড়া ঈদগাহ সংলগ্ন পুকুরপাড়ে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় শোক ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু! রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী পরিচ্ছন্ন রাজনীতিক ইউনুস আলী মেম্বার সন্ধানপুরে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর

পবিত্র বদর দিবস উপলক্ষে সদরপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিল ও আলোচনা সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬

পবিত্র বদর দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে অবস্থিত জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ রমজান ১৪৪৭ হিজরি) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক , অভিভাবক ও মুসল্লিরা অংশ নেন।

ইফতার মাহফিল ও আলোচনা সভা পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান বেপারী ও সাধারণ সম্পাদক শাহজাহান বেপারী।

সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা, মোঃ মিজানুর রহমান সৌদি প্রবাসী, মোঃ সজিব খান মুন্সিগঞ্জ, সিঙ্গাপুর প্রবাসী।

আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ ছিল সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঈমান, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে মুসলমানরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে—বদর যুদ্ধ তার উজ্জ্বল উদাহরণ।

বক্তারা আরও বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং এতিম ও অসহায় শিশুদের লালন-পালনে মাদ্রাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবানদের এ ধরনের প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার

বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট