1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সদরপুরে তারুণ্যের আলো যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সদরপুরে পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  পবিত্র বদর দিবস উপলক্ষে সদরপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিল ও আলোচনা সভা কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য, ইরানের বিরুদ্ধে পরোক্ষ সম্পৃক্ততা সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার  গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক

ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম খান বাবুলের হাতকে শক্তিশালী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চন্দ্রপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হোসেন মোল্লা (আলমগীর মাস্টার)।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা মো. আখতারুজ্জামান, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম রব্বানী ও মো. মোখলেছুর রহমান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু), উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, ঢেউখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি এবং ব্যারিস্টার ইশরাত জাহান সুচি।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, ফরিদপুর-৪ আসনে বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নিতে শহীদুল ইসলাম খান বাবুলের মতো ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতার কোনো বিকল্প নেই।

বক্তব্যে নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট