1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে আস্থা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সদরপুরে তারুণ্যের আলো যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সদরপুরে পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  পবিত্র বদর দিবস উপলক্ষে সদরপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিল ও আলোচনা সভা কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য, ইরানের বিরুদ্ধে পরোক্ষ সম্পৃক্ততা সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার  গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক

সদরপুর উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত

ফকির আল মামুন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় শহীদ শরীফ ওসমান বিন হাদির রূহের মাগফেরাত কামনায় শোকসভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর রোডে মোল্লা মার্কেটে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নিজস্ব কার্যালয়ে এ দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ১১ দলীয় জোটের একক মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।

শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, এনসিপির অন্যতম নেতা মো. বাহাউদ্দীনসহ আরও অনেকে।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর শাহাদাতকে ইসলামী আন্দোলন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোট তাঁকে ফরিদপুর-৪ আসনের একক মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে এ দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় তিনি শহীদের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দুআ পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম, উলামায়ে কেরাম, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট