1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা USA ঐক্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মাদকমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকার, সদরপুরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা যুবদলের দায়িত্ব পেলে সদরপুরকে সংগঠনের মডেল ইউনিটে পরিণত করবো: মুন্সী ইশারত সদরপুরে ছাত্রদল নেতা তুষারের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুর থানার বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল লালপুরে অবৈধ মাটি উত্তোলন: এক যুবক আটক, এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সদরপুর থানার আব্দুল্লাহ আল মামুন শাহ

দখল ও চাঁদাবাজির অভিযোগে তদন্তে গেলে সাংবাদিকদের উপর সশস্ত্র হামলা, গুরুতর আহত ১, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জামালপুর সদর উপজেলার ফুলবাড়ীয়া কদমতলা এলাকায় দখল ও চাঁদাবাজির অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সাংবাদিক আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে ফুলবাড়ীয়া কদমতলা সাকিনস্থ তুষার হোটেলের পেছনে ‘ডাঃ কামাল আনছারী’ নামক বাড়ির সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালক মোঃ মিজানুর রহমান (পারভেজ) এবং সাংবাদিক মমিনুর রহমান পল্লব। গুরুতর আহত মমিনুর রহমান পল্লবকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মমিনুর রহমান পল্লব উক্ত এলাকায় একটি বসতবাড়ি ও জমি ক্রয় করেন। অভিযোগ রয়েছে—স্থানীয় একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে ওই বাড়ি দখল করে রেখে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। নিরীহ মানুষকে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগের সত্যতা যাচাই এবং মানবাধিকার সংক্রান্ত তদন্তের জন্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঘটনাস্থলে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়।

অভিযুক্ত হামলাকারীদের মধ্যে রয়েছেন—

মোঃ মনোয়ার হোসেন মনু মিয়া (৪৫),

মোছাঃ রানি বেগম (৩৮),

মোহাঃ রিনা বেগম (৪৮),

মোছাঃ হেলেনা বেগম (৫৮),

মোছাঃ রফেজা বেগম (৫০),

মোঃ লিখন (৩৫),

মোঃ জাহাঙ্গীর আলম (৪৫)

এবং আরও অজ্ঞাতনামা ৫/৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী।

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক সাংবাদিকদের জানান,

“ঘটনার বিষয়ে আমি অবহিত রয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট